গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home North 24Pgs যুবককে পিটিয়ে খুনে কাউন্সিলরের যাবজ্জীবন

    যুবককে পিটিয়ে খুনে কাউন্সিলরের যাবজ্জীবন

    0
    129
    ছবি সৌজন্যে : নিজস্ব

    যুবককে পিটিয়ে মারার অভিযোগে পানিহাটি পুরসভার কাউন্সিলর তাপস গুহকে যাবজ্জীবন সাজা দিয়েছে ব্যারাকপুর আদালত। ২০১৪-র ২৫ সেপ্টেম্বর শম্ভু চক্রবর্তী নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে পানিহাটির ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস গুহ সহ ১০ জনের বিরুদ্ধে। অভিযুক্তরা আদালতে জামিনের আবেদন জানালেও খারিজ হয়ে যায়।

    কয়েকদিন আগে ব্যারাকপুর আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন কাউন্সিলর। সেই সময় তাঁকে গ্রেফতারের নির্দেশ দেন বিচারক। এরপর ২১ ফেব্রুযারি মামলায় দোষী সাব্যস্ত করা হয় কাউন্সিলর সহ ৫ জনকে। মঙ্গলবার কাউন্সিলর সহ ৫ জনকেই যাবজ্জীবন সাজার নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি মৃত শম্ভুর পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশও দেওযা হয়েছে।