
৪৮ ঘণ্টা আগে খুন করা হয়েছিল মহিলাকে। মৃত্যুর পর গোড়ালি থেকে কেটে ফেলা হয়েছিল পা। কুমোরটুলিতে ট্রলিব্যাগে দেহ উদ্ধারে চাঞ্চল্যকর তথ্য মিলেছে ময়নাতদন্তের রিপোর্টে।
মাথায় একাধিক জায়গায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। মহিলার ঘাড়, হাত, কুনুইয়ে একাধিক কালশিটে দাগ রয়েছে। এদিকে কিভাবে পিসিশাশুড়ি সুমিতা ঘোষকে খুন করা হয়েছিল, মঙ্গলবার রাতে অভিযুক্ত ফাল্গুনি ঘোষকে নিয়ে মধ্যমগ্রামে তাঁদের ভাড়া বাড়িতে গিয়েছে পুলিশের তদন্তকারী অফিসাররা। সঙ্গে ছিলেন ফরেন্সিক টিম। সেখানে নিয়ে গিয়ে ফাল্গুনিকে দিয়ে ঘটনার পুনর্নিমাণ করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কলকাতার কুমোরটুলি ঘাটে ট্রলিব্যাগে উদ্ধার হয় মহিলার দেহাংশ।
এই ঘটনায় মা ও মেয়েকে আটক করে পুলিশ। জেরায় খুনের ঘটনা স্বীকার করার পর গ্রেফতার করা হয় দুই মহিলাকে। জানা যায় নিহত মহিলা সুমিতা ঘোষ সম্পর্কে মেয়ে ফাল্গুনি ঘোষের পিসি শাশুড়ি।
