কাজের হিসাব চেয়ে মার্কিন কর্মীদের ফের ‘হুমকি’ মাস্কের

0
147
ছবি সৌজন্যে : এক্স
আমেরিকার সরকারি কর্মীদের ইমেলের জবাব দেওয়ার জন্য আরও একটি সুযোগ দিয়েছেন সে দেশের সরকারি দক্ষতা বিষয়ক দফতরের প্রধান ইলন মাস্ক।
কাজের হিসাব চেয়ে বিভিন্ন দফতরের কর্মীদের কাছে ইমেল গিয়েছে আমেরিকার কর্মী ব্যবস্থাপনা দফতর থেকে। তা নিয়ে বিতর্কও শুরু হয়েছে। মার্কিন বিদেশ দফতর, তদন্তকারী সংস্থা এফবিআই-সহ বিভিন্ন সরকারি দফতর কর্মীদের বলেছে, তড়িঘড়ি ইমেলের জবাব দেওয়ার প্রয়োজন নেই। এর পরেই ফের আমেরিকার সরকারি কর্মীদের হুমকি দিয়েছেন ইলন মাস্ক। সোশ্যাল মিডিয়ায় ইলন লিখেছেন, যাঁরা এখনও ইমেলের জবাব দেননি, তাঁদের আরও একটি সুযোগ দেওয়া হচ্ছে।
এ বারও ইমেলের জবাব না-দিলে চাকরি থেকে ছাঁটাই করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।  জানতে চাওয়া হবে।