গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata গার্ডেনরিচে ভুয়ো কলসেন্টার, কোটি টাকার প্রতারণার ধৃত ৪

    গার্ডেনরিচে ভুয়ো কলসেন্টার, কোটি টাকার প্রতারণার ধৃত ৪

    0
    156
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এবার গার্ডেনরিচে ভুয়ো কলসেন্টারের আড়ালে প্রতারণা চক্রের পর্দা ফাঁস হয়েছে। পুলিশি অভিযানে ৪ জনকে গ্রেফতার এবং কোটি টাকারও বেশি নগদ, বহুমূল্য সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে।

    গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার গার্ডেনরিচের আয়রন গেট রোডের কাছে হোয়াইট হাউস বিল্ডিংয়ে অভিযান চালিয়েছিল পুলিশের গোয়েন্দা দল। সেখান থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা নগদ, সোনা, ল্যাপটপ, গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। খালিদ ইউসুফ খান, জাস্টিন পাল, মহম্মদ শাহরুখ এবং মুসিল খান নামে ৪ জন যুবককে গ্রেফতার করা হয়েছে।

    বিএনএস-র তথ্যপ্রযুক্তি আইনের বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে।