গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata ইদে বাড়তি ছুটিতে শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারকে শোকজ

    ইদে বাড়তি ছুটিতে শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারকে শোকজ

    0
    109
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বিশ্বকর্মা পুজোয় ছুটি বাতিল করে পুরসভার হিন্দি মাধ্যম স্কুলে ইদে দুদিন ছুটি দেওয়া নিয়ে বিতর্ক শুরু হতেই কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারকে শোকজ করা হয়েছে। বাতিল করা হয়েছে ওই নির্দেশিকাও।

    বিষয়টি সামনে আসতেই কলকাতা পুরসভার মেয়র পারিষদ শিক্ষা সন্দীপন সাহা জানিয়েছেন পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থশঙ্কর ধাড়া এক্তিয়ারের বাইরে গিয়ে নোটিস জারি করেছেন। কলকাতা পুরসভার ছুটির তালিকা তৈরি হয় রাজ্য সরকারের ছুটির তালিকা মেনে। কিন্তু সিদ্ধার্থশঙ্কর ধাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়েই একাজ করেছেন। ৩ দিনের মধ্যে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে।

    এরপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে নোটিস বাতিল করে পুর কমিশনার ধবল জৈন বিবৃতি দিয়ে জানিয়েছেন নোটিসটি বাতিল করা হয়েছে। কলকাতা পুরসভা এই নোটিস সম্পর্কে কিছুই জানত না।