গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National রাজ্যসভায় ‘এন্ট্রি’ নেবেন কেজরিওয়াল, তুঙ্গে জল্পনা

    রাজ্যসভায় ‘এন্ট্রি’ নেবেন কেজরিওয়াল, তুঙ্গে জল্পনা

    0
    142
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    দিল্লি বিধানসভা ভোটে হারের পর এবার রাজ্যসভার সাংসদ হতে চলেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আপ সাংসদ সঞ্জীব অরোরাকে লুধিয়ানা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করায় এই জল্পনা আরও গাঢ় হতে শুরু করে দিয়েছে রাজধানীতে।
    দিল্লি বিধানসভা ভোটে পরাজয়ের পর অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠেছিল। সেইসময় থেকেই একটি জল্পনা ঘোরাফেরা করতে শুরু করে, তবে এবার কি সরাসরি সংসদের পথে পা বাড়াবেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী? বুধবার সঞ্জীবকে লুধিয়ানা পশ্চিম বিধানসভা কেন্দ্রের আপ প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে দলের তরফে। সূত্রে খবর, নির্বাচনে জয় পেলে তাঁকে মন্ত্রীও করা হতে পারে।
    তবে সঞ্জীব অরোরাকে বিধানসভায় ফিরিয়ে আনার চেষ্টায় কেজরিওয়ালের রাজ্যসভার আসন প্রাপ্তি আরও জোড়ালো হয়েছে।