গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মহাশিবরাত্রির শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    মহাশিবরাত্রির শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    0
    91
    ছবি সৌজন্যে : এক্স

    মহাশিবরাত্রি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স পোস্টে ভিডিও শেয়ার করে, পবিত্র এই দিনে সমস্ত দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রী লিখেছেন, সমস্ত দেশবাসীকে মহাশিবরাত্রির শুভেচ্ছা। এই ঐশ্বরিক উপলক্ষ সকলের জন্য সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বয়ে আনুক ও বিকশিত ভারতের জন্য সংকল্পকে শক্তিশালী করুক। হর হর মহাদেব, বুধবার দেশজুড়ে যথোচিত ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে মহাশিবরাত্রি। সকাল থেকেই বিভিন্ন শৈবতীর্থে ভক্তদের ঢল নামে। চলে পূজার্চনা।

    এদিকে, শিবরাত্রি উপলক্ষ্যে বিভিন্ন মন্দিরে মহাদেবের মাথায় জল ঢেলেছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য রাজনীতিকরা।