ভাঙড়ে কাটাখাল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ

0
317
ছবি সৌজন্যে : নিজস্ব

ভাঙড়ের কাটাখাল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।স্থানীয় বাসিন্দারাই বামুনিয়া এলাকায় বাসন্তী হাইওয়ের পাশে থাকা ওই মৃতদেহ প্রথমে দেখতে পান।

খবর পেয়ে ভাঙড় থানার পলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে মতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বামুনিয়া এলাকায় কাঠের সেতুর নির্মাণকাজ চলছিল। সেখানে কর্মরত শ্রমিকরাই প্রথম মতদেহটি খালের জলে ভাসতে দেখে সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে জানান। পুলিশের অনুমান, মতদেহটি উত্তর ২৪ পরগনার দিক থেকে ভেসে এসে বামুনিয়া কাঠের সেতুর কাছে আটকে যায়।

ওই ব্যক্তির পরিচয় জানান চেষ্টা করছে পুলিশ।