জিমেইলের নতুন আপডেট

0
279
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ইমেইল সার্ভিসের একটি বড় নিরাপত্তা আপডেটের অংশ হিসাবে প্রায় দু’শ কোটি জিমেইল ইউজারের জন্য লগইন পদ্ধতিটি পরিবর্তন করতে চলেছে গুগল। এতে বদলে যেতে পারে কোটি কোটি মানুষের ইমেইল অ্যাকাউন্ট।

ইউজারের পরিচয় যাচাই করতে এসএমএস-এর মাধ্যমে টেক্সট বার্তা পাঠানোর বর্তমান পদ্ধতিটি আগামী কয়েক মাসের মধ্যে ধারাবাহিকভাবে সব ইউজারের জন্য বন্ধ করে দেবে গুগল।বার্তা পাঠানোর বদলে কোম্পানিটি নতুন এক কিউআর কোড সিস্টেম তৈরি করবে বলে খবর।মার্কিন সার্চ জায়ান্টির এক মুখপাত্র বলেছেন,বিশ্বজুড়ে ব্যাপকহারে এসএমএস-এর অপব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে এই পরিবর্তন আনছেন তারা। গুগলের পক্ষে বলা হচ্ছে, তাঁরা যেমন পাসকির মতো জিনিস ব্যবহার করে পাসওয়ার্ডের অতীত বদলে ফেলতে চান, ঠিক তেমনই অথেনটিকেশনের জন্য এসএমএস মেসেজ পাঠানো থেকেও সরে আসতে চাইছেন।তিনি আরও বলেছেন,আগামী কয়েক মাসের মধ্যে নতুন করে চিন্তা করা হবে কীভাবে ফোন নম্বর যাচাই করা যায়।এক্ষেত্রে নম্বরটি এন্ট্রি করানো ও ছয় সংখ্যার কোড পাওয়ার বদলে ইউজার একটি কিউআর কোড দেখতে পাবেন,যেটিকে ফোনের ক্যামেরা অ্যাপ দিয়ে স্ক্যান করতে পারবেন।

উল্লেখ্য বিশ্বজুড়ে প্রায় একশ ৮০ কোটি জিমেইল ইউজারের জন্য টু স্টেপ ভেরিফিকেশন বাধ্যতামূলক হয়ে উঠেছে, যেখানে এসএমএস টেক্সট মেসেজ ব্যবহার করে গুগল নিশ্চিত করে যে, ইউজার নিজেই সার্ভিসটি ব্যবহার করছেন।এ পদ্ধতিটি পাসওয়ার্ডের চেয়ে অনেক বেশি নিরাপদ হলেও প্রতারকরা এই নিরাপত্তা ফিচারটিকে বাইপাস করার নানা উপায় বের করেছে খবর।