বিয়ে করছেন সুস্মিতা সেন

0
245
ছবি সৌজন্যে : এক্স

বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই, এখনো অবিবাহিত সুস্মিতা সেন। দুই সন্তানকে দত্তক নিয়েছেন। সিঙ্গেল মাদার-এর ভূমিকায় অতুলনীয়। এদিকে বলিউডের গ্ল্যাম ডিভা সুস্মিতা রূপে-গুণে অনন্যা। তবু কেন অবিবাহিত?

বারবার এই প্রশ্নবাণে বিদ্ধ হন। সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ সেশনেও সেই একই প্রশ্নের মুখোমুখি হয়েছেন সুস্মিতা সেন। এ সময় স্টারডমকে দূরে রেখে ফ্যান ফলোয়ারদের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠেছেন অভিনেত্রী। গুছিয়ে সব প্রশ্নের উত্তর দিয়েছেন।ফলোয়াররা তার কাছে বিয়ের পরিকল্পনা জানতে চাইলে সুস্মিতা বলেছেন, তিনিও বিয়ে করতে চান। তার জন্য তো যোগ্য পাত্র প্রয়োজন।বিয়ে তো বললেই হয়ে যায় না। দুটো মনের মিলনের জন্য তো রোমান্টিক হওয়া দরকার যাতে তাঁর মনে কথা তার হৃদয় শুনতে পায়।যেদিন এটা সম্ভব হবে সেদিনই বিয়ে করে নেবেন। সম্প্রতি জয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সুস্মিতা। সেই প্রসঙ্গ টেনেই সুস্মিতাকে তার নিজের বিয়ের পরিকল্পনা শেয়ার করার অনুরোধ করেন এক ফ্যান। কোনো রকম আপত্তি না করেই প্রাক্তন বিশ্বসুন্দরী তার মনের কথা শেয়ার করেছেন।তার কথা থেকে একটা বিষয় স্পষ্ট, বিয়ের শখ ষোলো আনা, শুধু সঠিক পাত্রের অভাব। অন্যদিকে ইতিমধ্যে অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ললিত মোদি থেকে রহমান শলের।২০২১-এর হাঁটুর বয়সী প্রেমিক রহমানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সুস্মিতা। ২০২২-এ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ললিত মোদির সঙ্গে সুস্মিতার অন্তরঙ্গ মুহূর্ত। ওই বছরই ললিত মোদি সুস্মিতাকে বেটারহাফ, অর্থাৎ অর্ধাঙ্গিনী বলে সম্বোধন করেছিলেন।কিন্তু পরে নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে সুস্মিতার নাম-ছবি সব সরিয়ে ফেলেন।

অন্যদিকে সুস্মিতাকে শেষ দেখা গেছে ওয়েব সিরিজ আরিয়া থ্রি-তে। সিরিজের তিনটি পর্বই দারুণ সাড়া ফেলেছিল দর্শকমহলে। এখন ফ্যানরা অপেক্ষায় রয়েছেন কনের সাজে তাদের প্রিয় অভিনেত্রীকে দেখার জন্য।