
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলনেত্রীর বার্তা যাতে নিচুতলার কর্মীদের মধ্যেও পৌঁছয় তারজন্য বুথে বুথে বসেছে জায়ান্ট স্ক্রিন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রধান বক্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সাংসদ থেকে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের পাশাপাশি সমস্ত শাখা সংগঠনের জেলা পর্যায়ের নেতৃত্বেকে নেতাজি ইন্ডোরে উপস্থিত থাকতে বলা হয়েছে। অন্তত ১৯ হাজারের বেশি প্রতিনিধি বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে থাকছেন। নেতাজি ইন্ডোরের চারপাশ এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ঘিরে ২০ টিরও বেশি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে।
জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের অফিসে নেত্রীর বক্তব্য সরাসরি জায়ান্ট স্ক্রিনে এলাকার সাধারণ কর্মীদের দেখানোর ব্যবস্থা করছে সেখানকার দলীয় নেতৃত্ব।
