গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home International তাইওয়ানকে ঘিরে ফের যুদ্ধমহড়া চিনের, পাল্টা হুঁশিয়ারিও 

    তাইওয়ানকে ঘিরে ফের যুদ্ধমহড়া চিনের, পাল্টা হুঁশিয়ারিও 

    0
    114
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    উত্তেজনার আবহে তাইওয়ানের জল এবং আকাশসীমার কাছে নতুন করে যুদ্ধ মহড়া শুরু করেছে চিনের পিপল্‌‌স লিবারেশন আর্মি। চিনা ফৌজের ইস্টার্ন থিয়েটার কমান্ডের তত্ত্বাবধানে বুধবার থেকে তাইওয়ান প্রণালীতে শুরু হয়েছে নৌ ও বিমানবাহিনীর ওই মহড়া। সম্ভাব্য চিনা হানাদারি ঠেকাতে ওই এলাকায় সেনা মোতায়েন শুরু করেছে তাইওয়ানও। ফলে প্রণালীতে উত্তেজনা ক্রমশ বাড়ছে।
    তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ উপকূলের কাওশিউং ও পিংতুং থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার-সহ এক ডজন যুদ্ধজাহাজ এবং অন্তত ৪৫টি যুদ্ধবিমান নিয়ে যুদ্ধের মহড়া শুরু করেছে চিন। ২০২২ সালের অগাস্টে চিনের আপত্তি খারিজ করে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরেই নতুন করে উত্তেজনার আবহ তৈরি হয়।
    সে সময় ধারাবাহিক ভাবে তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করতে শুরু করে চিনা যুদ্ধবিমান। পরবর্তী সময় উত্তেজনা স্তিমিত হলেও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি প্রকাশ্যে তাইওয়ানকে চিনের অন্তর্ভুক্ত করার হুঁশিয়ারি দিয়েছিলেন।