গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Hooghly লোকালে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি ব্যান্ডেলে, স্বাভাবিকও 

    লোকালে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি ব্যান্ডেলে, স্বাভাবিকও 

    0
    234
    ছবি সৌজন্যে : নিজস্ব

    চলন্ত লোকাল ট্রেনের উপর ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ঘটে বান্ডেল স্টেশনে। বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ডাউন হাওড়াগামী বর্ধমান-মেন লোকাল চলার সময় বিদ্যুতের তার ছেঁড়ায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

    যার ফলে স্টেশনে স্টেশনে ভিড় বাড়ে। পর পর ট্রেন না থাকায় হুগলি, চুঁচুড়া, চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বরের মতো স্টেশনে অফিস টাইমে বাড়ছে ভিড়। পূর্ব রেল সূত্রের খবর, ডাউন বর্ধমান লোকাল ব্যান্ডেল এবং আদিসপ্তগ্রামের মাঝে দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বর্ধমান ও কাটোয়াগামী বেশ কিছু ট্রেন।

    যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের দিকে পায়ে হেঁটে রওনা হন। ঘটনাস্থলে পৌঁছয় রেলের ইনস্পেকশন কার। আর প্রায় দীর্ঘক্ষণ কাজের পর ফের পুনরায় ট্রেন চলাচল চালু হয়েছে।