গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs সোদপুরে ট্রেনের ধাক্কায় মৃত ২

    সোদপুরে ট্রেনের ধাক্কায় মৃত ২

    0
    150
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সোদপুর স্টেশনে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই মহিলার। একজনের দেহ সোদপুরে পাওয়া গেলেও অপরজনের দেহ মিলেছে নৈহাটি স্টেশনে। পরে খোঁজ নিয়ে জানা যায়, দু’জনই সোদপুরে দুর্ঘটনার শিকার হন।
    একজনের দেহ হাটেবাজারে এক্সপ্রেসের ইঞ্জিনে লেগে সাতটি স্টেশন পেরিয়ে নৈহাটি পর্যন্ত চলে যায়। বুধবার রাত ১০টা নাগাদ সোদপুর স্টেশন দিয়ে যাচ্ছিল হাটেবাজার এক্সপ্রেস। সেই সময় দুই মহিলা রেললাইন পার হতে গিয়ে আচমকা ট্রেন দেখে হতভম্ব হয়ে পড়েন। রেললাইনেই দাঁড়িয়ে পড়ায় দ্রুতগতির ট্রেন দু’জনকে ধাক্কা মারে। একজন রেললাইনে ছিটকে পড়েন, আরেকজনের দেহ ইঞ্জিনের সামনের কাউক্যাচারের হুকে আটকে যায়। দুর্ঘটনার পরেও ট্রেনটি সাতটি স্টেশন অতিক্রম করে নৈহাটি স্টেশনে গিয়ে থামে। সেখানেই ট্রেনের সামনের অংশে ঝুলতে থাকা দেহটি নজরে আসে। সঙ্গে সঙ্গে রেলপুলিশকে খবর দেওয়া হয়।
    রেলপুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোদপুর ও নৈহাটি স্টেশন থেকে দুই মহিলার দেহ উদ্ধার করে। এখনও পর্যন্ত নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। খোঁজ শুরু করে পুলিশ ও রেলপুলিশ।