
২৮ ফেব্রুয়ারি ২০২৫-এ কলকাতার সায়েন্স সিটি মেইন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে গৌড়ীয় মিশন শ্রীল প্রভুপাদের ১৫০তম আবির্ভাব বার্ষিকীর মহাসমাপ্তি অনুষ্ঠান। এমনটাই জানিয়েছে গৌড়ীয় মিশন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী সুরেশ গোপী।গৌড়ীয় মঠ মিশনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ বৈষ্ণব ধর্মকে দৈব বর্ণাশ্রম ধর্ম-এর মাধ্যমে প্রতিষ্ঠানিক রূপ দেন
এবং ভগবত ধর্মকে শান্তি, প্রেম ও সম্প্রীতির সার্বজনীন পথ হিসেবে প্রচার করেছেন। তিনি ভারতীয় আধ্যাত্মিক চিন্তাধারাকে পশ্চিমে পরিচিত করানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ৬৪টি মঠ স্থাপন করেন এবং বিদ্বান, রাজপরিবারের সদস্য ও আন্তর্জাতিক পর্যায়ের মনীষীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন।
তাঁর প্রভাব নেতাজি সুভাষ চন্দ্র বসু, মদন মোহন মালব্য এবং চক্রবর্তী রাজাগোপালাচারীর মতো বিশিষ্ট ভারতীয় নেতাদের মধ্যেও প্রসারিত হয়েছিল।
