
মাইক্রোসফট এখন বিনা মূল্যে তার অফিস সফটওয়্যারের একটি পরীক্ষামূলক ভার্সন চালু করেছে। এর মাধ্যমে ইউজাররা ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এবং এক্সেল বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন। তবে, এটি অনলাইনের অফিস সংস্করণের তুলনায় ভিন্ন, এবং এতে কিছু সীমিত ফিচার থাকবে।এই নতুন ভার্সনটি স্থানীয়ভাবে ইনস্টল করা যাবে, তবে শুধু নতুন ফাইল তৈরি করা যাবে।
আগের মতো মাইক্রোসফট ৩৬৫ অনলাইন ছিল বিনা মূল্যে অফিস ব্যবহারের একমাত্র উপায়, তবে এটি নতুন বিকল্প হিসেবে পরীক্ষা করা হচ্ছে। তবে এই নতুন বিনা মূল্যের অফিস ভার্সন এখনও পরীক্ষামূলক এবং মাইক্রোসফটের প্রধান ওয়েবসাইট বা সাপোর্ট পৃষ্ঠাগুলিতে পাওয়া যাচ্ছে না। তবে, এটি টেকনোলজি বিষয়ক ওয়েবসাইট বেবম এর মাধ্যমে পাওয়া ডাউনলোড করতে পারবেন।এতে অফিস অ্যাপ্লিকেশনগুলোতে বিজ্ঞাপনের জন্য একটি বড় ব্যানার দেখা যাবে, যা প্রতি ঘণ্টায় ১৫ সেকেন্ডের ভিডিও দেখাবে।ফাইলগুলো শুধুমাত্র ওয়ানড্রাইভে সংরক্ষণ করতে পারবেন ইউজাররা, তবে লোকাল স্টোরেজে কপি করাও সহজ।তবে ধারণা করা হচ্ছে এটি মাইক্রোসফটের ৩৬৫ প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনার জন্য একটি কৌশল হতে পারে।অন্যদিকে ডাউনলোডের পর স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুসরণ করে ইনস্টল করুন এবং স্কিপ ফর নাও ক্লিক করুন।
তারপর পরবর্তী পৃষ্ঠায় কনটিনিউ ফর ফ্রি নির্বাচন করুন, এবং সেভ টু ওয়ানড্রাইভ করুন, যাতে সাবস্ক্রিপশন কেনার প্রয়োজন না হয়।এদিকে,এই নতুন ভার্সনটি এখনও পরীক্ষামূলক এবং সম্পূর্ণভাবে চালু হবে কিনা বা কখন হবে সে সম্পর্কে মাইক্রোসফট কোনো ঘোষণা করে নি। এর পেড ভার্সন হল অফিস ২০২৪, যা বর্তমানে ১৬০ ডলার মূল্যে বিক্রি হচ্ছে।








