
ভাড়া বৃদ্ধি-সহ একাধিক দাবিতে অফলাইন বিভিন্ন সংস্থার অ্যাপ ক্যাব চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিবাদ কর্মসূচির মিছিল করেছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত অ্যাপ ক্যাব এবং বাইক ট্যাক্সি ইউনিয়ন। ইউনিয়নের তরফে জানানো হয়েছে, প্রায় ৭০ শতাংশ অ্যাপ ক্যাব বৃহস্পতিবার সকাল থেকে পথে নামেনি। অফলাইন থেকেই বেলা ১২টা নাগাদ মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছেন অ্যাপ ক্যাব চালকরা।
সংগঠনের তরফে অ্যাপ ক্যাবের ন্যূনতম ভাড়া নির্দিষ্ট করার দাবি জানানো হয়েছে। বাইক ট্যাক্সির জন্য বাণিজ্যিক নম্বর প্লেট-সহ চার দফা দাবি জানানো হয়েছে। প্রচুর সংখ্যক অ্যাপ ক্যাব অফলাইন থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা।








