গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata পিসিশাশুড়িকে খুনে মা-মেয়ের ১৪ দিনের জেল

    পিসিশাশুড়িকে খুনে মা-মেয়ের ১৪ দিনের জেল

    0
    138
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পিসিশাশুড়িকে খুন করে ট্রলিব্যাগে করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগে মা-মেয়েকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত।
    বৃহস্পতিবার পিসিশাশুড়িকে খুনের অভিযোগে ফাল্গুনি ঘোষ এবং তাঁর মা আরতি ঘোষকে বারাসত আদালতে তোলা হয়েছিল। পিসিশাশুড়ি সুমিতা ঘোষের টাকা হাতাতে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে তদন্তকারী অফিসাররা। খুনের পর পিসিশাশুড়ির দেহ মধ্যমগ্রাম থেকে ট্রলিব্যাগে করে প্রথমে ভ্যান, পরে ট্যাক্সি করে কুমোরটুলি ঘাটে গঙ্গায় ফেলতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় মা-মেয়ে।
    খুনের আগে অসমের জোরহাটের বাসিন্দা পিসিশাশুড়ির এটিএমের পিন নম্বরও বদলে দেওয়ার অভিযোগ ওঠে ফাল্গুনির বিরুদ্ধে। এমনকি ওই অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার টাকা তুলে গয়না বানানোর অর্ডারও দিয়েছিল বলে অভিযোগ।