
নিউডাউনে নাবালিকার শ্লীলতাহারি অভিযোগে রংমিস্ত্রিকে গ্রেফতার করেছে ইকোপার্ক থানার পুলিশ।
নিউটাউনের জ্যাংড়ার ঘুনিটিয়া বাগান পাড়ার বাসিন্দা বছর নয়ের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে বছর ৩২-র কওসার আলির বিরুদ্ধে। পেশায় রংমিস্ত্রি কওসর ওরফে বাপি নির্যাতিতাদের বাড়িতে রংয়ের কাজ করছিল। অভিযোগ নাবালিকাকে একা পেয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
পরে মেয়ের কাছ থেকে বিষয়টি জানতে পেরে বাপির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। এরপরেই অভিযুক্ত বাপিকে গ্রেফতার করে পুলিশ।




