গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Malda ভুয়ো ভোটারের সতর্কতা মমতার, আতঙ্কে সেই তাসলিম

    ভুয়ো ভোটারের সতর্কতা মমতার, আতঙ্কে সেই তাসলিম

    0
    177
    ছবি সৌজন্যে : নিজস্ব
    গঙ্গারামপুরের বাসিন্দার ভোটার কার্ডের এপিক নম্বর গুজরাটের বাসিন্দার নামে। নেতাজি ইন্ডোরের সভা থেকে ভূতুড়ে ভোটার নিয়ে তাসলিম মিঞার নাম নিয়ে সতর্ক করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।
    সেই তাসলিম মিঞণ জানিয়েছেন তিনি খুবই চিন্তিত এবং আতঙ্কিত। তাঁর এপিক নম্বরের সঙ্গে গুজরাটের বাসিন্দার এপিক নম্বর এক। বিষয়টি দুমাস আগে জানতে পেরে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা তাসলিম মিঞা মালদার রেজিস্ট্রি অফিসে পোস্টিং রয়েছেন। অন্যদিকে নদিয়ার ভোটার তালিকায় তৃণমূল নেতার ছেলের নাম ডুয়ো। এমনটাই অভিযোগ বিজেপির। নদিয়ার ভীমপুরের পোড়াগাছা পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য তথা কৃষ্ণনগর ১ নম্বর ব্লক তৃণমূলের সহ সভাপতি বাহারালি মণ্ডলের তিন ছেলে থাকলেও জাসিম মণ্ডল নামে আরেক ছেলের নাম ভোটার লিস্টে রয়েছে। চতুর্থ ছেলে জাসিম মণ্ডলের কোনও অস্তিত্বই নেই বলে দাবি করেছে বিজেপি। অভিযোগ পঞ্চায়েত সদস্য থাকার সময় প্রভাব খাটিয়ে তিনি নিজের পরিচয়ে ভুয়ো ভোটার তালিকাভুক্ত করেছেন।
    বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরও নথি দিয়ে এদেশের বাসিন্দা বানিয়েছেন বলে অভিযোগ করেছে বিজেপি। এদিকে তৃণমূল নেতার দাবি তাঁর তিন ছেলে হলেও কিভাবে আরেক ছেলের নাম ঢুকল তা জানেন না।