
ভাইয়ের শ্বশুরের দেহ নিয়ে যাওয়ার পথে দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দাদার। গুরুতর জখম অবস্থায় আরেক ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে হাওড়ার বনবিহারী বোস রোডের বাসিন্দা সাউ পরিবারের ছোট ভাই অমরনাথ সাউয়ের শ্বশুর বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার সকালে শ্বশুর মশাইয়ের দেহ নিয়ে দুই ভাই ফিরছিলেন। শববাহী গাড়ির পিছনে স্কুটিতে ছিলেন তাঁরা। তখনই তাঁদের স্কুটিতে ধাক্কা মারে লরি।
নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই রাস্তায় পড়ে গেলে মৃত্যু হয় বড় ভাই মনোজ সাউয়ের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ছোট ভাই অমরনাথকে।







