অস্ট্রেলিয়ায় শনিবার থেকে রোজা 

0
101
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

অস্ট্রেলিয়ায় শনিবার, ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান ফতোয়া পরিষদ।অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম পরিষদ জানিয়েছে, দেশটির গ্রান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ ও ফতোয়া পরিষদের ইমামদের দীর্ঘ আলোচনা শেষে রোজা শুরুর এ তারিখ ঘোষণা করা হয়েছে। এরপরেই বলা হচ্ছে,ভৌগলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা করা হয়েছে।

এদিকে সৌদিতে ১ মার্চ রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে, এ বছর রমজান ২৯ দিনের হবে, ফলে ৩০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে চূড়ান্ত ঘোষণা দেবে সৌদির সুপ্রিম কোর্ট।উল্লেখ্য,মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর সাধারণত ভারতে রোজা শুরু হয়।তাই এবার ভারতে ২ মার্চ প্রথম রমজান পালিত হতে পারে।আবহাওয়াবিদদের মতে, এ বছরের রমজান বসন্তকালে পড়বে, ফলে তুলনামূলক ঠান্ডা আবহাওয়া থাকবে। সৌদি আরব, আমিরশাহী,কুয়েত, মিসর ও কাতারে প্রতিদিন ১৩ ঘণ্টা রোজা রাখতে হবে।

এর মধ্যে,পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।তিনি রমজানকে সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।বিশ্বজুড়ে মুসলমানদের জন্য তার উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।গুতেরেস বলেছেন, রমজান হলো পরিবার ও সম্প্রদায়ের মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ এবং কম ভাগ্যবানদের স্মরণ করারও একটি সুযোগ।