
তৃণমূল নেতার দাদাগিরি, টাকা হাতানোর প্রতিবাদে টানা তিনদিন বন্ধ ৪৬ নম্বর রুটের সমস্ত বাস।
অভিযোগ তৃণমূল পরিচালিত ইউনিয়নের নেতা হীরালাল কেওর নামে ওই তৃণমূল নেতা বাস চালক ও কন্ডাক্টদের পুজো বোনাসের টাকা নয়ছয় করেছেন। প্রতিবাদে ৪৬, ৪৬এ এবং ৪৬ বি রুটের ৬৩ টি বাসের একটিও রাস্তায় নামেননি মালিকরা। এর জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা হীরালালের দাবি তিনি ৪ মাস দায়িত্বে নেই। বাস মালিকরা বাস বন্ধ করেছেন।
বাস মালিকরাই বাসচালক-কন্ডাক্টদের টাকা মেরে দেয়। এদিকে বিষয়টি জানার পরেই তড়িঘড়ি রাস্তায় বাস নামাতে নির্দেশ দিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।








