গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports সিটিতে জার্সি পেলেন এচেভেরি

    সিটিতে জার্সি পেলেন এচেভেরি

    0
    115
    ছবি সৌজন্যে : এক্স

    অবশেষে ম্যানচেস্টার সিটির হয়ে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ক্লদিও এচেভেরির। ২০২৪ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে ইংলিশ ক্লাবটিতে নাম লেখান আর্জেন্টাইন,এচেভেরি।তবে এতদিন ধারে রিভার প্লেটেই ছিলেন তিনি।এবার আনুষ্ঠানিকভাবে সিটির খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেলেন। জার্সিও পেয়েছেন এচেভেরি।ইংলিশ ক্লাবটির হয়ে ৩০ নম্বর জার্সিতে দেখা যাবে তাকে।

    সিটির সঙ্গে তার চুক্তি ২০২৮ পর্যন্ত। রিভার প্লেট থেকে এক কোটি ২৫ লাখ পাউন্ডে সাড়ে চার বছরের চুক্তিতে ২০২৪ সালের জানুয়ারিতে এচেভেরিকে চুক্তিবদ্ধ করে সিটি।এখন থেকে সিটির খেলোয়াড় হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন এটা ভেবে গর্বিত এচেভরি। তিনি বলেছেন, বলে বোঝাতে পারবেন না কতটা রোমাঞ্চিত। অবশেষে এখন নিজেকে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় বলতে পারছেন।

    ফুটবল তাঁর জীবন।তাঁর স্বপ্ন হচ্ছে ইউরোপের সেরা একটি দলের হয়ে খেলা। ম্যানচেস্টার সিটির বিশ্বের সেরা দলগুলোর একটি।তারা শুধু ট্রফি জিতছে এমন নয়, তারা খেলেও খুব সুন্দর। ম্যানচেস্টার সিটি সবার জন্য দৃষ্টান্ত। ম্যানচেস্টার সিটি মানুষকে দেখিয়েছে, কীভাবে সেরা ফুটবল খেলতে হয়।