বেলুড়ে শ্রীরামকৃষ্ণদেবের ১৯০ তম জন্মতিথি উদযাপন, বাঁকুড়াতেও

0
337
ছবি সৌজন্যে : নিজস্ব

যথাযথ মর্যাদার সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের ১৯০ তম জন্মতিথি উদযাপিত হয়েছে বেলুড় মঠে।

শনিবার ভোরে মূল মন্দিরে তাঁর প্রতিকৃতির সামনে মঙ্গলারতির মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়েছে। সকালে উষা কীর্তন ও মূল মন্দিরের ডানদিকে অস্থায়ী মঞ্চে ভক্তিগীতি, স্তবপাঠ করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মঠের চারপাশে কুচকাওয়াজে অংশ নিয়েছিল রামকৃষ্ণ মিশন জনশিক্ষামন্দিরের পড়ুয়ারা। প্রচুর পুণ্যার্থী এদিন হাজির হয়েছেন বেলুড় মঠে। দুপুর বেলা প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছিল।

এদিন বাঁকুড়ার আশ্রম পাড়ার রামকৃষ্ণ মিশনেও নিষ্ঠা সহকারে বৈদিক পাঠ, ভজন, কীর্তন, বিশেষ পূজো-পাঠ সহ শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি পালন করা হয়েছে।