চাকা ফেটে ভয়াবহ দুর্ঘটনা, মহিলা সহ মৃত্যু ৪ জনের

0
380
ছবি সৌজন্যে : নিজস্ব

শনিবার সকালে দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্য হয়েছে ১ মহিলা-সহ ৪ জনের। পুলিশের দাবি, শনিবার ভোরে ১১৬ নম্বর জাতীয় সড়কের তমলুকের কুমারগঞ্জ এলাকায় একটি মারুতি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তেলের ট্যাঙ্কারে সজোরে ধাক্কা মারে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলা যাত্রী সহ তিন জনের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটির চাকা ফেটে গিয়েছিল। গাড়ির অপর এক মহিলা যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক তাম্রলিপ্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে বীরভূমের মহম্মদবাজারে লরির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক সাইকেল আরোহী। সত্রে খবর, সাইকেল আরোহী সবজি বিক্রেতাকে পিছন দিকথেকে ধাক্কা মারে লরিটি। তাঁকে পিষে চলে যায় লরি।

এলাকাবাসীরা মৃতদেহ আটকে রেখে কিছুসময় বিক্ষোভদেখান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।