তপশিলি কমিশনে নিয়োগ নেই, কেন্দ্রকে খোঁচা রাহুলের 

0
112
ছবি সৌজন্যে : এক্স
তপসিলি কমিশনে গুরুত্বপূর্ণ পদ খালি পড়ে রয়েছে। অথচ কেন্দ্র সরকার সেখানে কোনও নিয়োগ করছে না। এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তথ্য প্রমাণ-সহ তাঁর অভিযোগ এই সরকার দলিত বিরোধী। এক্স হ্যান্ডেলে কেন্দ্র সরকারকে তোপ দেগে রাহুল গান্ধী লিখেছেন, বিজেপি সরকারের দলিত বিরোধী মানসিকতার আরও এক প্রমাণ সামনে চলে এল।
দলিতদের অধিকার সুরক্ষিত করতে কাজ করে তপসিলি কমিশন। ইচ্ছাকৃতভাবে সেই দফতরকে উপেক্ষা করা হচ্ছে। গত এক বছর ধরে এই দফতরের গুরুত্বপূর্ণ দুটি পদ খালি পড়ে রয়েছে। অথচ সরকারের কোনও হেলদোল নেই। সোশাল মিডিয়ায় রাহুল আরও লেখেন, এই কমিশন একটি সাংবিধানিক সংস্থা। ফলে তপসিলি কমিশনকে দুর্বল করা দলিতদের সাংবিধানিক ও সামাজিক অধিকারের বিরুদ্ধে সরাসরি হামলা।
যদি কমিশনই না থাকে তাঁকে দলিতদের কথা কে শুনবে? তাঁদের অভিযোগের তদন্ত কে করবে? প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, অবিলম্বে তপসিলি কমিশনের আধিকারিকদের শূন্যপদ পূরণ করা হোক যাতে দলিতদের অধিকার নিশ্চিত হয়।