গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ডিজিট্যাল অ্যারেস্টে পুলিশি হেফাজত মূল পাণ্ডার

    ডিজিট্যাল অ্যারেস্টে পুলিশি হেফাজত মূল পাণ্ডার

    0
    129
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ডিজিট্যাল অ্যারেস্টের নামে প্রতারণায় দিল্লি থেকে গ্রেফতার যোগেশ দোয়াকে ১১ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে কলকাতার ব্যাঙ্কশাল আদালত।
    পুলিশের দাবি এই যোগেশ-ই ডিজিট্যাল অ্যারেস্ট চক্রের মূল পাণ্ডা। প্রায় ৯৩০ টি মামলা রয়েছে এই যোগেশ দোয়ার বিরুদ্ধে। গতবছর গল্ফগ্রিনের এক মহিলার কাছ থেকে ৪৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে চিরাগ কাপুর নামে এক ব্যক্তিকে চলতি বছরের গোড়ার দিকে গ্রেফতার করেছিল লালবাজারের গোয়েন্দারা। পুলিশের দাবি, চিরাগ ডিজিট্যাল অ্যারেস্টের কি-অপারেটর। যোগেশ-এর দাদাও এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশ সূত্রে খবর। তবে তদন্তকারীদের অনুমান এই প্রতারণাচক্রের জাল আরও বহুদূর বিস্তৃত। উল্লেখ্য, দিল্লি থেকে এই যোগেশকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে সোমবারই কলকাতায় আনা হয়েছে। নগদ প্রায় ২ লক্ষ টাকা, বিদেশি মুদ্রা, ল্যাপটপ মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।
    এদিকে, কোচবিহারের বাংলা-অসম সীমান্তের কাছাকাছি একটি ট্রাক থেকে কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করেছে বেঙ্গল এসটিএফ। ট্রাকের মধ্যে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটের প্যাকেট মিলেছে।