মা হচ্ছেন কিয়ারা আদভানি

0
172
ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম

বিয়ের দু’ বছর পার হতেই সুখবর দিয়েছেন কিয়ারা আদভানি।মা হতে চলেছেন অভিনেত্রী।

 তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য, দুই থেকে তিন হতে চলেছেন তারকা দম্পতি সিদ্ধার্থ-কিয়ারা। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এমনটা জানিয়েছেন তারা নিজেরাই।মা-বাবা হওয়ার সুখবর দিয়ে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি লিখেছেন,জীবনের সবচেয়ে দামি উপহার। সঙ্গে শেয়ার করেছেন ছোট্ট একজোড়া সাদা উলের মোজা।তারকা দম্পতির হাতে ধরা সেই মিষ্টি মোজা। আর সেই ছবি পোস্ট করেই খুব শিগগিরই সন্তান আসছে বলে জানিয়েছেন তারা সেই পোস্টের কমেন্ট বক্সে ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউডের সহকর্মীরা। ফারহান আখতার, সঞ্জয় কাপুর, ইশান খট্টর থেকে শুরু করে অনেকেই নতুন ইনিংসের জন্য সিদ্ধার্থ-কিয়ারাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দেখতে দেখতে দাম্পত্যের দু’ বছর কাটিয়ে ফেললেন তারা।