গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National অমিল বেড-টয়লেট, নেই আইসিইউ, প্রকাশ্যে দিল্লির স্বাস্থ্য-দুর্দশা

    অমিল বেড-টয়লেট, নেই আইসিইউ, প্রকাশ্যে দিল্লির স্বাস্থ্য-দুর্দশা

    0
    109
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    কোথাও আইসিইউ নেই, আবার কোথাও ব্লাড ব্যাঙ্ক! দিল্লিজুড়ে ২১টা মহল্লা ক্লিনিকে নেই কোনও শৌচালয়, দিল্লি বিধানসভায় পেশ হওয়া ক্যাগ রিপোর্টে উঠে এসেছে দিল্লির স্বাস্থ্য ব্যবস্থার এই করুণ চিত্র। দিল্লির স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল–এর রিপোর্ট পেশের পর সাত পাতার রিপোর্টের ছত্রে ছত্রে উঠে এসেছে বেনিয়ম এবং পরিকাঠামোর দুরবস্থা।
    ক্যাগ রিপোর্টে দাবি, দিল্লির ২৭টি হাসপাতালের মধ্যে ১৪টিতে আইসিইউ পরিষেবা দেওয়ার পরিকাঠামো নেই। ১৬টি হাসপাতালে নেই ব্লাড ব্যাঙ্ক। আটটি হাসপাতালে অক্সিজেনের জোগানে টান এবং ১৫টি হাসপাতালে নেই মর্গের অস্তিত্ব! রিপোর্টে দাবি, ১২টি হাসপাতালে অ্যাম্বুল্যান্স পরিষেবাই নেই। সেই সঙ্গে রয়েছে সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী সঙ্কটের কথাও।
    নার্স প্রয়োজনের তুলনায় ২১ শতাংশ কম, প্যারামেডিক্স ৩৮ শতাংশ কম। কোনও কোনও হাসপাতালে স্বাস্থ্যকর্মীর ৯৬ শতাংশ ঘাটতিও ধরা পড়েছে ক্যাগ রিপোর্টে! রাজীব গান্ধী এবং জনকপুরী সুপার স্পেশ্যালিটি হাসপাতালের অপারেশন থিয়েটার, আইসিইউ বেড অব্যবহৃত অবস্থায় পড়ে! ট্রমা সেন্টারে নেই স্পেশ্যালিস্ট ডাক্তার!