গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National কোহলির সামনে সাত রেকর্ড ভাঙার হাতছানি

    কোহলির সামনে সাত রেকর্ড ভাঙার হাতছানি

    0
    103
    ছবি সৌজন্যে : এক্স

    রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। ভারত ও নিউজিল্যান্ড গ্রুপের খেলায় দুটো করে ম্যাচ জিতে রয়েছে। স্বাভাবিকভাবে রোহিত শর্মাদের কাছে বড় চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতা। সব ছাপিয়ে এই ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু ভারতের নির্ভরযোগ্য ক্রিকেটার বিরাট কোহলি। কেননা ম্যাচটিতে কোহিলর সামনে সাতটি রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে। তার জন্য তাকে খেলতে হবে বড় রানের ইনিংস। এক দিনের ক্রিকেটে ৩০০তম ম্যাচ খেলতে নামবেন কোহলি।

    সেই ম্যাচে আরও কয়েকটি রেকর্ড ভাঙতে পারেন  কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান,শিখর ধাওয়ানের রেকর্ড ভাঙতে পারেন কোহলি। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৫১ রান করলে ভেঙে দিতে পারেন ধাওয়ানের রেকর্ড।ওদিকে,সব দেশ মিলিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি রিকি পন্টিংয়ের। তিনি ৫১ ম্যাচে ১৯৭১ রান করেছিলেন। সেই রেকর্ড ভাঙতে হলে কোহলির প্রয়োজন আরও ৩২৬ রান।অন্যদিকে,নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি ছ’টি শতরান করেছেন। একই সংখ্যক শতরান করেছেন বীরেন্দ্র সহবাগ এবং রিকি পন্টিং। তারা তিনজনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান করার তালিকায় শীর্ষে রয়েছেন। কোহলি রবিবার শতরান করলে একক ভাবে সবচেয়ে শতরান করার রেকর্ডটি গড়বেন।চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি পাঁচটি অর্ধশতরান এবং একটি শতরান করেছেন। এছাড়া আইসিসি প্রতিযোগিতায় কোহলির অর্ধশতরান বা তার বেশি রানের সংখ্যা ২৩। যা সচিনের সঙ্গে সমান।

    কোহলি রবিবার অর্ধশতরান করলে একক ভাবে আইসিসি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি অর্ধশতরান বা তার বেশি রান করার রেকর্ড গড়বেন। আবার শুধু ব্যাটসম্যান নয়, ফিল্ডার হিসাবেও রেকর্ড গড়তে পারেন কোহলি। এক দিনের ক্রিকেটে উইকেটরক্ষক বাদ দিয়ে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ডটি জয়বর্ধনের। তিনি ৪৪৮ ম্যাচে ২১৮টি ক্যাচ নিয়েছেন। ৩৭৫ ম্যাচে ১৬০টি ক্যাচ ধরে দ্বিতীয় স্থানে পন্টিং। কোহলি রয়েছেন তৃতীয় স্থানে। তিনি ১৫৮টি ক্যাচ ধরেছেন ২৯৯ ম্যাচে। রবিবার তিনটি ক্যাচ ধরতে পারলে কোহলি টপকে যেতে পারেন পন্টিংকে।