ভুয়ো ধরতে বাড়ি বাড়ি ফিরহাদ-উদয়ন, পুলিশকে তোপ সাবিনার

0
122
ছবি সৌজন্যে : নিজস্ব
ভূতুড়ে ভোটার ধরতে যখন চেতলায় বাড়ি বাড়ি ঘুরেছেন মেয়র ফিরহাদ হাকিম। তখন পুলিশের একাংশকে দায়ী করেছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। শনিবার সকাল থেকেই চেতলায় ভোটার তালিকা হাতে নিয়ে ত্রুটিনি করেছেন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম।
বাড়ি বাড়ি ঘুরে বাসিন্দাদের ভোটার কার্ড দেখেন। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কর্মীরা। চেতলার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরেও ভোটার তালিকা স্কুটিনির কাজ শুরু হয়েছে। স্থানীয় কাউন্সিলর ভোটার তালিকা হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়েছেন। মৃত কোনও ব্যক্তির নাম তালিকায় রয়ে গিয়েছে কিনা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন মেয়র। ফিরহাদ হাকিম জানিয়েছেন বেশ কয়েকজন ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে। ফিরহাদ হাকিম জানিয়েছেন এরাজ্যের মানুষকে গণতান্ত্রিক উপায়ে ভোট দিতে সাহায্য করার জন্যই মুখ্যমন্ত্রী এমন নির্দেশ দিয়েছেন। যাতে ভুয়ো নয়, প্রকৃত ভোটাররা ভোট দিতে পারেন। শুধু ফিরহাদ হাকিমই নন, দিনহাটায় ভোটার তালিকা হাতে নিয়ে ভুয়ো ভোটারের খোঁজে বাড়ি বাড়ি ঘুরেছেন আরেকমন্ত্রী উদয়ন গুহ। দিনহাটা পুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। লেকটাউনে বৈঠক করেছেন মন্ত্রী সুজিত বসুও।
এদিকে ভুয়ো ভোটারের জন্য কর্মি বৈঠকে পুলিশকেই আক্রমণ করেছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেছেন পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছেন। পুলিশের ওপর দলীয় কর্মীদেরই ভরসা না করতে নির্দেশ দিয়েছেন।