রাশিয়ায় উ.কোরিয়া’র আরো সেনা : সিউল

0
132
ছবি সৌজন্যে : এক্স

উত্তর কোরিয়া রাশিয়ায় আরো সেনা পাঠিয়েছে এবং কুরস্কে ফ্রন্টলাইনে বেশ কয়েকজনকে আবার মোতায়েন করা হয়েছে। সিউলের গোয়েন্দা সংস্থা এই খবর জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গত বছর রাশিয়ার ১০ হাজারেরও বেশি সেনাকে কুরস্ক সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয়দের আকস্মিক আক্রমণ মোকাবেলায় সাহায্য করার জন্য রাশিয়ায় পাঠানো হয়েছিল।

দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমী গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি নিশ্চিত করে।এই মাসের শুরুতে সিউল বলেছিল, উত্তর কোরিয়ার সেনারা যারা পূর্বে কুরস্ক ফ্রন্টলাইনে রুশ সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছিল তারা জানুয়ারির মাঝামাঝি থেকে যুদ্ধে জড়িত ছিল না।ইউক্রেন আরো বলেছে, ভারী ক্ষয়ক্ষতির পর তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।তবে সিউলের জাতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্তা জানিয়েছেন,তাদের সেখানে পুনরায় মোতায়েন করা হয়েছে।

এবং কিছু অতিরিক্ত সেনা মোতায়েনের করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।তবে কতজন উত্তর কোরীয় সেনা মোতায়েন করা হয়েছে তা জানার চেষ্টা চলছে। অন্যদিকে,মস্কো বা পিয়ংইয়ং কেউই সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেনি।এদিকে,ইউক্রেন এর আগে বলেছে,তারা কুরস্কে বেশ কয়েকজন উত্তর কোরিয়ার সেনা বন্দি বা হত্যা করেছে।