গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Malda বিজেপি বিধায়কের গাড়িতে বিস্ফোরক রেখে নাশকতার ছক!

    বিজেপি বিধায়কের গাড়িতে বিস্ফোরক রেখে নাশকতার ছক!

    0
    130
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বিজেপি বিধায়কের গাড়ির লক ভেঙে গাড়িতে বিস্ফোরক রেখে নাশকতার ছক কষা হয়েছিল। মারাত্মক এই অভিযোগ করেছেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় বর্মন।

    ইতিমধ্যেই গাজোল থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তার বনেট খুলে ইঞ্জিন খোলার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। যদিও সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেনি এস নিউজ। সূত্রে খবর, গাজোলের সুকান্ত পল্লীর ৫১২ নম্বর জাতীয় সড়কের পাশেই বাড়ি বিধায়কের। সেখানেই রাখা বিধায়কের গাড়িতে প্রায় ৩০ মিনিট ধরে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা।

    এই ঘটনার পর থেকেই যথেষ্ঠ আতঙ্কিত বিজেপির ওই বিধায়ক। তবে মালদহ জেলার তৃণমূল কংগ্রেস মুখপাত্র আশিস কুণ্ডুর দাবি, পুলিশ অপরাধীদের ঠিক খুঁজে বার করবে।