প্রয়াত রাসচক্র প্রস্তুতকারক আলতাফ হোসেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

0
134
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

তাঁর ধর্মীয় পরিচয় কোন বাধ সাধেনি, কয়েক দশক ধরে যথাযথ নিয়ম মেনে হিন্দুদের ধর্মীয় উৎসব কোচবিহার রাসমেলার রাসচক্র বানানোর গুরুভার ছিল আলতাফ হোসেনের কাঁধে।

দীর্ঘ রোগভোগের পর শনিবার রাতে প্রয়াত হয়েছেন আলতাফ হোসেন। ৭০-এর প্রবীণ আলতাফের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি লিখেছেন, কোচবিহারের বিখ্যাত রাস মেলার রাসচক্রের প্রস্তুতকারক আলতাফ হোসেন-এর প্রয়াণে আমি মর্মাহত। বাংলার যে ধর্মনিরপেক্ষ ঐতিহ্য তার অন্যতম ধারক-বাহক ছিলেন তিনি। বাশপরম্পরায় কোচবিহারের মহারাজ মদনমোহনের রাসচক্র তৈরির কাজের দায়িত্ব পালন করে এসেছে আলতাফ মিঞার পূর্বপুরুষরা। তিনি নিজেও শেষ ৪০ বছর ধরে বানিয়ে গিয়েছেন কোচবিহারের ঐতিহ্যবাহী রাসচক্র।

তবে অসুস্থতার জন্য গত দু বছর এই দায়িত্ব পান আলতাফের পুত্র আমিনুর। প্রায় ১০ দিন এমজেএন মেডিক্যালে ভর্তি থাকার শনিবার রাতে মারা গিয়েছেন তিনি।