গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata ভুতুড়ে ভোটার ধরতে বাড়ি বাড়ি কাউন্সিলর নিবেদিতা শর্মা

    ভুতুড়ে ভোটার ধরতে বাড়ি বাড়ি কাউন্সিলর নিবেদিতা শর্মা

    0
    115
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মেয়র ফিরহাদ হাকিমের পর এবার ভুতুড়ে ভোটার ধরতে তিলজলা এলাকায় বাড়ি বাড়ি ঘুরেছেন কলকাতা পুরসভার ৬৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নিবেদিতা শর্মা।
    রবিবার ছুটির দিনে সকাল থেকেই তিলজলার ভোটার তালিকা হাতে নিয়ে স্ক্রুটিনি করেছেন কাউন্সিলর নিবেদিতা শর্মা। বাড়ি বাড়ি ঘুরে বাসিন্দাদের ভোটার কার্ড দেখেন। কথা বলেন স্থানীযদের সঙ্গে। তাঁর সঙ্গে ছিলেন ওয়ার্ডের তৃণমূল ব্লক সভাপতি সুশীল কুমার শর্মা তণমূল কর্মীরা। তিলজলার পাশাপাশি আশেপাশের এলাকাতেও ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু হয়েছে। স্থানীয় কাউন্সিলর ভোটার তালিকা হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়েছেন। মৃত কোনও ব্যক্তির নাম তালিকায় রয়ে গিয়েছে কিনা খুঁটিয়ে খুঁটিয়ে  দেখেছেন। কাউন্সিলর নিবেদিতা শর্মা জানিয়েছেন এখনও পর্যন্ত ভুয়ো ভোটারের খোঁজ মেলেনি। তিনি আরও বলেছেন, তবে বেশিরভাগ ভোটার অন্য এলাকায় স্থানান্তরিত হয়ে গিয়েছে কিংবা অনেকের বিয়ে হয়ে গিয়েছে। এরপর এই যে তথ্য উঠে এসেছে এবং আগামীদিনে যা উঠে আসবে তা নির্বাচন কমিশন ও দলীয় নেতৃত্বকে জানানো হবে। একইসঙ্গে কাউন্সিলরের আরও বার্তা প্রতিবারই এই কাজ করা হয়, আর এবারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগেভাগেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে।
    এরাজ্যের মানুষকে গণতান্ত্রিক উপায়ে ভোট দিতে সাহায্য করার জন্যই মুখ্যমন্ত্রী এমন নির্দেশ দিয়েছেন। যাতে ভুয়ো নয়, প্রকৃত ভোটাররা ভোট দিতে পারেন।