গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata যাদবপুরে জখম এসএফআই ছাত্রনেতা, সম্পর্ক অস্বীকার তৃণমূল নেতা বাবার

    যাদবপুরে জখম এসএফআই ছাত্রনেতা, সম্পর্ক অস্বীকার তৃণমূল নেতা বাবার

    0
    90
    ছবি সৌজন্যে : নিজস্ব

    যাদবপুরের ব্রাত্য বসুর গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে জখম এসএফআই নেতা অভিনব বসু। যিনি কিনা হাওড়ার সাঁকরাইলের তৃণমূল নেতা অমৃত বসুর ছেলে।

    ছেলের আহত হওয়ার খবরে বিচলিত না হয়েই তৃণমূল নেতা অমৃত বসু দাবি করেছেন তাঁর সঙ্গে ছেলের কোনও সম্পর্কই নেই। পাশাপাশি অশান্তির ঘটনায় জড়িতদের শাস্তিরও দাবি তুলেছেন তিনি। অমৃত বসু জানিয়েছেন ছেলের সঙ্গে মতাদর্শগত মিল নেই তাঁর। জানিয়েছেন অভিনব বাড়িতেও আসে না। করোনাকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। সেখানে মেসে থেকে পড়াশোনা করে। বাড়ি থেকে টাকাও নেয় না। স্কলারশিপের টাকায় নিজের খরচ চালায়। তিনি আরও জানিয়েছেন যাদবপুরে ভর্তি হওয়ার পরেই বামপন্থী রাজনীতিতে যুক্ত হয়। ছেলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেই স্পষ্ট করেছেন তৃণমূল নেতা অমৃত বসু। শনিবার ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে বামেদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ভাঙচুর করা হয় গাড়ি। তখনই জোড়ে গাড়ি চালিয়ে ক্যাম্পাস থেকে বেরনোর সময় শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হন এক ছাত্র।

    সেই অশান্তির মধ্যে জখম হন অভিনবও। তাঁর পায়ের ওপর দিয়ে তৃণমূল সমর্থিত অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রর গাড়ির চাকা চলে গিয়েছে বলে অভিযোগ।