গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International আমেরিকার সঙ্গে খনিজ চুক্তিতে রাজি : জেলেনস্কি

    আমেরিকার সঙ্গে খনিজ চুক্তিতে রাজি : জেলেনস্কি

    0
    126
    ছবি সৌজন্যে : এক্স
    আমেরিকার সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরে এখনও রাজি আছে ইউক্রেন। এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, আমেরিকা যদি আবার তাঁকে ডাকে, ফের তিনি সেখানে যেতে প্রস্তুত। আবারও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত। কিন্তু সেই সঙ্গে নিজের শর্তও শুনিয়ে রেখেছেন জেলেনস্কি। জানিয়েছেন, তাঁর কথাও শুনতে হবে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অবস্থাও বিবেচনা করতে হবে। খনিজ চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যেই হোয়াইট হাউসে গিয়েছিলেন জেলেনস্কি।
    সেখানে ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে বৈঠক হয় তাঁর। সংবাদমাধ্যমের সামনেই তাঁদের তিন জনের মধ্যে কিছু ক্ষণ উত্তপ্ত বাক্যালাপ চলে, যা সাম্প্রতিক অতীতে বেনজির। চুক্তি বাতিল হয়ে যায়। মধ্যাহ্নভোজ না করেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান ভোলোদিমির জেলেনস্কি। এই ঘটনার পর ইউক্রেন প্রধান সোজা ব্রিটেনে গিয়েছেন এবং সেখানকার প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে বৈঠক করেছেন।