গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Bankura হাতির হামলার ভয়, পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ি বাঁকুড়ায়

    হাতির হামলার ভয়, পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ি বাঁকুড়ায়

    0
    249
    ছবি সৌজন্যে : নিজস্ব

    হাতির হামলার ভয়ে জঙ্গলমহলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির বন্দোবস্ত করেছে বন দফতর ও পুলিশ প্রশাসন।

    পরীক্ষাথীদের নিরাপদে পরাক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া এবং পরীক্ষা শেষে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই যান-এর ব্যবস্থা করা হয়েছে। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পাবয়া, ডাকাইসিনি, কালপাইনি, খাঁড়ারি, ফুলবেড়িয়া ইত্যাদি জঙ্গল লাগোয়া গ্রামগুলির পরীক্ষাথীদের পরীক্ষাকেন্দ্র গদারডিহি, বেলিয়াতোড়, ছান্দার এলাকায়। গ্রাম থেকে পরীক্ষাকেন্দ্র যাতায়াতের রাস্তা গোটাটাই জঙ্গলপথ। সম্প্রতি এই জঙ্গলগুলিতে একটি বুনো হাতির দল হানা দিয়েছিল। ফলে নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোই চ্যালেঞ্জিং হয়ে পড়েছিল পরীক্ষার্থীদের কাছে। পরীক্ষার্থীদের আশ্বস্ত করে সরক্ষিত ভাবে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া ও বাড়ি ফিরিয়ে আনতেই প্রশাসনের এই উদ্যোগ বলে সূত্রে খবর।

    উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখ সোমবার থেকে ১৮ মার্চ চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার ওই কদিন পরীক্ষার্থীদের জন্য জঙ্গলের রাস্তায় মোতায়েন থাকছে বন দফতর ও পুলিশ কর্মীরা।