পুতিন নয়, অনুপ্রবেশকারী তাড়ানোই লক্ষ্য : ট্রাম্প 

0
148
ছবি সৌজন্যে : এক্স

ভ্লাদিমির পুতিন নয়, আমেরিকার চিন্তা অনুপ্রবেশকারীদের নিয়ে। রাশিয়ার-ইউক্রেন যুদ্ধে কূটনৈতিক ডামাডোলের মাঝেই সোমবার সোশাল মিডিয়ায় এই ইস্যুতে আমেরিকাবাসীদের বার্তা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে জানালেন, দেশের আভ্যন্তরীণ সমস্যার দ্রুত সমাধান না করলে আমেরিকার অবস্থা ইউরোপের মতো হয়ে যাবে।

ডোনাল্ড ট্রাম্প ঘাড়ধাক্কা দিলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে ইউরোপের দেশগুলি। ইউক্রেনকে বিরাট আর্থিক সাহয্যের ঘোষণা করেছে ব্রিটেন। পাশে দাঁড়িয়েছে ফ্রান্স-সহ অন্যান্য ইউরোপীয় দেশ। জেলেনস্কির সঙ্গে দুর্ব্যবহারে যারপরনাই ক্ষুব্ধ ইউরোপ। ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন ঘনিষ্ঠতাকে ভালো চোখে দেখছেন না ইউরোপের রাষ্ট্রনেতারা।