গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ১৬ দিন আগেই শাহজাদির ফাঁসি হয়েছে! দিল্লি হাইকোর্টে কেন্দ্র

    ১৬ দিন আগেই শাহজাদির ফাঁসি হয়েছে! দিল্লি হাইকোর্টে কেন্দ্র

    0
    110
    ছবি সৌজন্যে : এক্স
    সংযুক্ত আরব আমিরশাহিতে ১৬ দিন আগেই ফাঁসি হয়ে গিয়েছে ভারতীয় তরুণী শাহজাদি খানের। সোমবার দিল্লি হাইকোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্র।
    বিদেশ মন্ত্রক আদালতে জানায়, সংযুক্ত আর আমিরশাহির আইন মেনে ১৫ ফেব্রুয়ারি শাহজাদির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। শাহজাদি কেমন রয়েছেন? তা জানতে চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ওই তরুণীর বাবা সাবির খান। সোমবার ওই মামলা শুনানির জন্য ওঠে হাই কোর্টের বিচারপতি সচিন দত্তের বেঞ্চে। সেখানে বিদেশ মন্ত্রকের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, ৫ মার্চ আবু ধাবিতে তরুণীর শেষকৃত্য হবে। মৃত্যুর পরবর্তী প্রক্রিয়াগুলি যাতে তরুণীর পরিবারের জন্য সহজতর করা যায়, সে বিষয়ে কেন্দ্র সবরকম সাহায্য করবে বলেও আদালতে জানায় কেন্দ্র।
    অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, শাহজাদির ফাঁসির কথা ২৮ ফেব্রুয়ারি ভারতীয় দূতাবাসকে সরকারি ভাবে জানায় সে দেশের প্রশাসন। বিদেশ মন্ত্রকের বক্তব্যের পর ঘটনাটি দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক বলে জানিয়ে মামলাটির নিষ্পত্তি করে দেন বিচারপতি।