গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National পুণেতে তরুণীকে যৌন নিগ্রহ, গ্রেফতার ২

    পুণেতে তরুণীকে যৌন নিগ্রহ, গ্রেফতার ২

    0
    170
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    আবারও পুণেতে বছর ১৯-র এক তরুণীকে ছুরি দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এক জনের বয়স ২৫ বছর। দ্বিতীয় জনের বয়স ২৯। এক জন পেশায় গাড়িচালক। দ্বিতীয় জন দিনমজুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মধ্যপ্রদেশের বাসিন্দা। পুণেতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
    ওই আত্মীয় যুবকের সঙ্গেই পুণে জেলার একটি গ্রামের এক নির্জন জায়গায় দাঁড়িয়ে শনিবার রাতে কথা বলছিলেন। সেখানে বাইকে চেপে আসেন দুই অভিযুক্ত। তার পরেই ছুরি বার করে ভয় দেখান নির্যাতিতাকে। পাশাপাশি, তাঁর আত্মীয়কেও ভয় দেখান। নির্যাতিতা থানায় অভিযোগ করে বলেন, ওই আত্মীয়কে তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করতে বাধ্য করেছিলেন অভিযুক্তেরা।
    তার পরেই সেই ভিডিয়ো তুলে রেখেছিলেন। দাবি করেছিলেন, ওই ভিডিয়ো প্রকাশ করে দেবেন। গ্রামের সকলকে জানাবেন, আত্মীয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে নির্যাতিতার। ওই আত্মীয়কে খুনের হুমকিও দেন। শেষ পর্যন্ত তরুণীকে যৌন নির্যাতন করে তাঁর সোনার গয়না নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ।