গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International ইউক্রেনকে আর সামরিক সাহায্য নয়!

    ইউক্রেনকে আর সামরিক সাহায্য নয়!

    0
    94
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া আপাতত বন্ধ করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের আধিকারিক সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানানো হয়েছে।  ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যৌথ বিবৃতি ভেস্তে যাওয়ার পর থেকে আতশকাচের তলায় রয়েছে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক। আমেরিকার সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে গিয়েছিলেন ভোলোদিমির জেলেনস্কি।
    ওই সময়ে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে তাঁর বৈঠক হয়। পরে দু’দেশের যৌথ সাংবাদিক বিবৃতির সময়ে জেলেনস্কির সঙ্গে ট্রাম্প এবং ভান্সের তপ্ত বাক্যবিনিময় চলে কিছু ক্ষণ, যা সাম্প্রতিক অতীতে বেনজির। এই বাগ্‌বিতণ্ডার জেরে ভেস্তে যায় আমেরিকা-ইউক্রেন খনিজ চুক্তি। শোনা যায়, হোয়াইট হাউস থেকে মধ্যাহ্নভোজ না সেরেই বেরিয়ে যান ভোলোদিমির জেলেনস্কি। ওই ঘটনার কয়েক দিন যেতে না-যেতেই ইউক্রেনকে সামরিক সাহায্য পাঠানো আপাতত বন্ধ করে দিল ট্রাম্প প্রশাসন।