গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata পূর্বাভাস সত্যি করে দক্ষিণবঙ্গে সামান্য পারদ পতন

    পূর্বাভাস সত্যি করে দক্ষিণবঙ্গে সামান্য পারদ পতন

    0
    149
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    চারপাশে বসন্তের পরিবেশ, সকালবেলার রোদ জানান দিচ্ছে গ্রীষ্মের দুয়ারে পা দিতে চলেছে রাজ্য। দিনের বেলা হালকা গরম আর রাতে আরামদায়ক ঠাণ্ডা এমনই পূর্বাভাস ছিল হাওয়া অফিসের।

    সেই পূর্বাভাসই সত্যি হয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমেছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহান্তে ফের চড়তে পারে পারদমান, আশঙ্কা আলিপুর আবহাওয়া দফতরের। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    তবে উত্তরবঙ্গে দার্জিলিং-সহ চার পার্বত্য এলাকায় সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না I