গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home North Dinajpur চোপড়ায় পথ দুর্ঘটনায় মৃত ২

    চোপড়ায় পথ দুর্ঘটনায় মৃত ২

    0
    2130
    ছবি সৌজন্যে : নিজস্ব

    উত্তর দিনাজপুরের চোপড়ার তিন মাইল এলাকায় জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। পুলিশের দাবি, মৃত তাপস দাস ও দিলীপ পাহারি তিন মাইল এলাকারই বাসিন্দা।

    পুলিশের প্রাথমিক অনুমান, রাতে ৩১ নম্বর জাতীয় সড়ক পারাপারের সময়ই গাড়ির ধাক্কায় তাঁদের মৃত্যু হয়েছে। মৃত তাপস রায়ের বয়স ৩৬ বছর এবং দিলীপের বয়স চল্লিশের কোঠায়। তবে এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অন্যদিকে জলপাইগুড়ির ক্রান্তি গ্রাম পঞ্চায়েত এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমখি সংঘর্ষ হয়েছে একটি টোটোর।

    আহত অজ্ঞাত পরিচয় টোটোচালককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।