
এ বার বেশ কিছু আমেরিকান পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে চিন। সেই তালিকায় আছে যেমন খাদ্যপণ্য, তেমনই রয়েছে বস্ত্রও। চিনের অর্থ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে মার্কিন পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর কথা জানানো হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, কোনও পণ্যের উপর ১০ শতাংশ, আবার কোনও পণ্যের উপর ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হবে।
আগামী ১০ মার্চ থেকে তা কার্যকর হবে। বিবৃতি অনুযায়ী, সয়াবিন, শূকরের মাংস এবং অন্যান্য পণ্যের উপর ১০ শতাংশ এবং আমেরিকা থেকে আমদানিকৃত চিকেন, গম, ভুট্টা এবং তুলার উপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের একের পর এক সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে বিশ্ব দরবারে।
মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন, আমদানি শুল্কের ব্যাপারে তিনি কখনই নমনীয় হবেন না। আমেরিকার ঘোষণার পরই নড়েচড়ে বসে কানাডা, মেক্সিকো এবং চিন। তারাও প্রতিশোধমূলক শুল্ক চাপানোর কথা জানায়।





