যাদবপুর: বিচারবিভাগীয় তদন্তের প্রস্তাব উপাচার্য-র

0
110
ছবি সৌজন্যে : নিজস্ব

যাদবপুরকাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের প্রস্তাব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছেন তিনি।

সেই বৈঠকেই উপাচার্য নির্দেশ দিয়েছেন অবিলম্বে ক্যাম্পাসে শাস্তি ফেরাতে হবে। মঙ্গলবার বৈঠকে উপস্থিত ছিলেন জুটা, ওয়েবকুপা সহ চারটি শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা। এছাড়াও বৈঠকে ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকরাও। শনিবার এবং তার পরবর্তী ঘটনা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। অসুস্থতার কারণে সশরীরে মঙ্গলবারের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি তিনি। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছিলেন। ওই বৈঠকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিও উঠেছে। মঙ্গলবার দিনভর থমথমে পরিস্থিতি ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। চলছে পেন ডাউন কর্মসূচি। মঙ্গল এবং বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ডিএসএফ সহ কয়েকটি অতিবাম ছাত্র সংগঠন। মঙ্গলবার যাদবপুরে পোস্ট গ্রাজুয়েটের প্রথম সেমিস্টারের প্রথম দিনের পরীক্ষণ ছিল। সেখানেই পেন ডাউন কর্মসূচি পালন করেছে ৩০টি বিভাগের ছাত্রছাত্রীরা। দু’দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং ল্যাবরেটরি বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। তবে মঙ্গলবারের ধর্মঘটে নেই এসএফআই। তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের সদস্য ওমপ্রকাশ মিশ্র-র বিরুদ্ধে পোস্টার পড়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ছাত্র সংসদ নির্বাচন, উপাচার্যকে ছাত্রদের সঙ্গে কথা বলার পাশাপাশি আহত ছাত্রদের চিকিৎসাকর খরচ বহন করতে হবে বিশ্ববিদ্যালয়কে।

যে সমস্ত পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছে তাদের বিরুদ্ধেও অভিযোগ তুলে নেওয়ার দাবি জানিয়েছে এসএফআই। যতক্ষণ না দাবি মানা হবে ততক্ষণ আন্দোলন চলবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।