প্রাকৃতিক কারণেই জল কমে ফরাক্কায়, ভারতের দাবিকেই মান্যতা

0
308
ছবি সৌজন্যে : নিজস্ব

প্রাকৃতিক কারণেই জল কমছে পদ্মায়। মঙ্গলবার ফরাক্কা বাঁধ পরিদর্শনের পর ভারতের দীর্ঘদিনের দাবি মেনে নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধিরা।

নানা সময়ই গঙ্গা-পদ্মা জলবণ্টন চুক্তি নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ অভিযোগ করে এসেছে, তারা শুখা মরসুমে ফরাক্কা বাঁধ থেকে পর্যাপ্ত জল পায় না। যদিও ভারত বারবার জানিয়েছে, জলপ্রবাহের স্বাভাবিক ওঠানমামার কারণেই জলের পরিমাণ কমবেশি হয়ে থাকে। ভারতের দাবিকে মান্য দিয়েছেন ইন্দো-বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান মহম্মদ আবুল হোসেন। উল্লেখ্য, গঙ্গা ও তিস্তা জলচুক্তি নিয়ে পাঁচদিনের ভারত সফরে এসে দ্বিতীয় দিন ফরাক্কা ব্যারাজ পরিদর্শনে যান বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধি দল। উল্লেখ্য, ১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ শেষ হবে ২৬ সালে। ওই চুক্তির পুনর্নবীকরণের জন্যই সোমবার পাঁচ দিনের সফরে ভারতে এসেছেন বাংলাদেশের প্রতিনিধিরা। বুধবার মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফিরে আসবেন তাঁরা।

আগামী ৬ মার্চ এই চুক্তি নিয়ে কলকাতায় ইন্দো-বাংলাদেশ জয়েন্ট কমিটির ৮৬ তম মিটিং আয়োজিত হবে। শুক্রবার কলকাতার হায়াত হোটেলে দু দেশের কারিগরি পর্যায়ের বৈঠক হওয়ারও কথা রয়েছে।