গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ট্রাম্পকে পাল্টা কানাডা-মেক্সিকোর 

    ট্রাম্পকে পাল্টা কানাডা-মেক্সিকোর 

    0
    133
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করা হবে। এমনটাই জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুধু কানাডা নয়, আমেরিকার সঙ্গে বাণিজ্যযুদ্ধের পথে মেক্সিকোও। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাম বলেছেন, আমেরিকা কী করে, তার অপেক্ষায় আছেন। বিকল্প পথও প্রস্তুত। সংবাদসংস্থার খবর অনুযায়ী, ট্রুডো জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট যদি শুল্কনীতি নিয়ে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে, তবে তাঁরাও উচ্চ শুল্ক আরোপ করবে।
    ১০৭ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক চাপাবে। আমেরিকা প্রশাসন শুল্কনীতি প্রত্যাহার না করা পর্যন্ত মার্কিন পণ্যের উপর আরোপ করা শুল্ক বহাল থাকবে। মেক্সিকোও আমেরিকার সঙ্গে সরাসরি শুল্কযুদ্ধে নামার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। সে দেশের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা যদি পণ্যে শুল্ক চাপায়, তবে তা প্রতিরোধ করতে প্রস্তুত।