গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Entertainment দুর্ঘটনায় মৃত মার্কিন গায়িকা অ্যাঞ্জি স্টোন

    দুর্ঘটনায় মৃত মার্কিন গায়িকা অ্যাঞ্জি স্টোন

    0
    105
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মার্কিন গায়িকা-অভিনেত্রী অ্যাঞ্জি স্টোন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।অ্যাঞ্জি স্টোনের দীর্ঘদিনের ব্যবস্থাপক ওয়াল্টার মিলসাপ জানিয়েছেন, অ্যাঞ্জি স্টোন আলবামা থেকে আটলান্টায় যাচ্ছিলেন। 

    তাঁর গাড়িটি ভোরের দিকে উল্টে গিয়ে একটি বিগ রিগের সঙ্গে ধাক্কা লাগে।এতে  অ্যাঞ্জি মারা যান। অ্যাঞ্জি স্টোন ছাড়া কার্গো ভ্যানে থাকা বাকিরা বেঁচে আছেন।আলাবামা হাইওয়ে পেট্রোল জানিয়েছে, মার্সিডিজ-বেঞ্জ স্প্রিন্টার ভ্যানটি উল্টে যায় এবং ফ্রেইটলাইনার ক্যাসকাডিয়া ট্রাক সেই গাড়িটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অ্যাঞ্জি স্টোনকে মৃত ঘোষণা করা হয়।মন্টগোমেরি শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণে দুর্ঘটনাটি ঘটে।উল্লেখ্য,অ্যাঞ্জি স্টোনের জন্ম ১৯৬১ সালের ১৮ ডিসেম্বর আমেরিকার কলম্বিয়ায়।সত্তর দশকে হিপ-হপ ত্রয়ী দ্য সিকোয়েন্সের প্রতিষ্ঠার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি।মূলত, তিন বন্ধুকে নিয়ে এটি প্রতিষ্ঠা করেন।সংগীতশিল্পী অ্যাঞ্জি ১০টি সিঙ্গেল অ্যালবাম প্রকাশ করেছেন।

    এর মধ্যে তিনটি গ্র্যামির জন্য মনোনীত হয়।গান ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী অ্যাঞ্জি স্টোন।দ্য হট চিক,দ্য ফাইটিং টেম্পটেশন, স্কুল গার্লস প্রভৃতি সিনেমায় দেখা গেছে অ্যাঞ্জি স্টোনকে।